গভঃ আইসিটি অফিসার্স ফোরামের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
গত ২৭ আগস্ট গভঃ আইসিটি অফিসার্স ফোরাম-এর উদ্যোগে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রায় ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এছাড়াও কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন দুর্গত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ফোরামের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে গভঃ আইসিটি অফিসার্স ফোরাম সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।