Membership Info

সদস্য পদ

৬। সদস্যের শ্রেণী বিন্যাসঃ ফোরামে দুই শ্রেনীর সদস্য থাকিবেন। যথাঃ

(ক) সদস্য ও (খ) সম্মানিক সদস্য।

৭।   সদস্য হওয়ার যোগ্যতাঃ

(ক) সদস্যঃ সদস্য পদ লাভের নূন্যতম যোগ্যতা নিম্নরূপঃ

Ø গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর ও অন্যান্য সরকারি সংস্থায় "The Computer Personnel (Government and Local Authorities) Recruitement Rules 1985" এবং উহার পরবর্তী সংশোধনী সমূহে উল্লেখিত রাজস্বখাতভূক্ত বিভিন্ন পদের কর্মরত কর্মকর্তাবৃন্দ।


Ø সরকারি কর্মকমিশন কর্তৃক সুপারিশকৃত বা নিয়মিতকরণ হইতে হইবে।

(খ) সম্মানিক সদস্যঃ সম্মানিক সদস্যপদ লাভের যোগ্যতা নিম্নরূপঃ

Ø এই ফোরামের কোন সদস্য সরকারি চাকুরী হইতে অবসর গ্রহণের পর, তাঁহার আবেদনক্রমে কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে তাঁহাকে সম্মানিক সদস্যপদ প্রদান করা যাইবে। সম্মানিক সদস্যের কোন বাৎসরিক চাঁদা প্রদান করিতে হইবে না এবং তাঁহার কোন ভোটাধিকার থাকিবে না।

৮। সদস্যপদের জন্য আবেদনের সাধারণ নিয়মঃ

ক) সকল প্রকার সদস্যপদের জন্য কার্যনির্বাহী পরিষদের মহাসচিবের নিকট নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে।

খ) সদস্যপদের জন্য নিয়োগপত্রের সত্যায়িত কপি সংযোজন করিতে হইবে।

গ) সম্মানিক সদস্যপদের জন্য অবসর গ্রহণের প্রয়োজনীয় সনদ সংযোজন করিতে হইবে।

ঘ) সদস্যপদের জন্য বর্তমানে চাকুরীর কর্মস্থল (সংস্থা) প্রধানের নিকট হইতে কাজের অভিজ্ঞতার সনদপত্র সংযোজন করিতে হইবে।

৯। সদস্য ভর্তি ও সনদপত্র প্রদানঃ

ক) কার্যনির্বাহী পরিষদের মহা-সচিব প্রাথমিক বাছাইপূর্বক কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থাপন করিবেন।

খ) কার্যনির্বাহী পরিষদ চূড়ান্তভাবে যাচাই করিয়া সদস্যপদ প্রদান করিবেন।

গ) সদস্যপদের সনদপত্র কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মহা-সচিবের যুগ্ম স্বাক্ষর বহন করিবে।

ঘ) বিশেষ জরুরী ক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদের মহা-সচিব অনুর্ধ তিন মাসের জন্য সাময়িক সনদপত্র প্রদান করিতে পরিবেন।

ঙ) প্রতি পাঁচ বৎসর অন্তর সনদপত্র নবায়ন করাইতে হইবে।

১০। সদস্যদের বিভিন্ন চাঁদার হারঃ

ক) রেজিষ্ট্রেশন ফি (এককালীন) ১০০.০০ টাকা।

খ) সদস্যদের চাঁদা (প্রতি বৎসর) ২০০.০০ টাকা।

গ) সনদপত্র ফি (এককালীন) ২০০.০০ টাকা।

ঘ) পরিচিতি পত্র ফি (এককালীন) ৫০.০০ টাকা।

ঙ) সাময়িক সনদপত্র ফি (প্রযোজ্য ক্ষেত্রে) ৫০.০০ টাকা।

চ) আজীবন সদস্য ৩০০০.০০ টাকা।

ছ) উপরে উল্লেখিত বিভিন্ন চাঁদার হার কার্যনির্বাহী পরিষদ বিভিন্ন সময়ে দুই-তৃতীয়াংশ ভোটে হ্রাস-বৃদ্ধি করিতে পরিবেন।

১১। সদস্যপত্র বাতিলঃ

ক) কোন সদস্যের মৃত্যু হইলে তাহার সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে।

খ) কোন সদস্য লিখিতভাবে সদস্যপদ হইতে ইস্তফা দিলে তাহার সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে।

(গ) কোন সদস্য সরকারি চাকুরী হইতে পদত্যাগ করিলে বা চাকুরীচ্যুত হইলে তাহার সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে। তবে সাময়িকভাবে বরখাস্ত হইলে তাঁহার সদস্যপদ বহাল থাকিবে।

(ঘ) কোন সদস্য চাকুরী হইতে অবসর গ্রহণ করিলে অবসর গ্রহণের তারিখ হইতে তাঁহার সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে, কিনত্ব তাঁহার আবেদনের প্রেক্ষিতে সম্মাানিক সদস্যপদ প্রদান করা যাইবে।

(ঙ) কোন সদস্য একাধিক্রমে তিন বৎসর বার্ষিক চাঁদা পরিশোধ না করিলে তাহার সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে।

(চ) সদস্যের যে কেহ ফোরামের স্থায়ী/অস্থায়ী সম্পত্তি আত্মত্মসাৎ অথবা গঠণতন্ত্র বিরোধী কোন কাজে লিপ্ত থাকিলে কার্যনির্বাহী পরিষদ তাহার সদস্যপদ সাময়িকভাবে বাতিল এবং তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করিতে পারিবে এবং তাহা প্রমাণিত হইলে সাধারণ পরিষদের অনুমোদনক্রমে তাহার সদস্যপদ স্হায়ীভাবে বাতিল হইবে।

১২। সদস্যপদ পূর্ণবহালঃ

(ক) অত্র অধ্যায়ের ১১ (৪) উপ-ধারা মোতাবেক বাতিলকৃত সদস্যপদ পুনরায় রেজিস্ট্রেশন ফি ও সকল বকেয়া পরিশোধ করিয়া পুনঃ সদস্যপদ লাভ করা যাইবে। নতুন করিয়া সদস্যপদের জন্য আবেদন করিলেও পূর্বোক্ত সকল বকেয়া পরিশোধ করিতে হইবে।

(খ) অত্র অধ্যায়ের ১১ (চ) উপ-ধারা মোতাবেক বাতিলকৃত সদস্যপদ পুণঃবহালের আবেদন করা যাইতে পারে। উক্ত আবেদনের বিষয়ে সাধারণ পরিষদের অনুমোদনক্রমে ব্যবস্হা গ্রহণ করা হইবে।